Message: সম্মানিত অভিভাবকবৃন্দ/শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আধুনিক যুগোপযোগী শিক্ষার সাথে তাল মিলিয়ে টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এরই কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে “মোঃ নিজাম উদ্দিন টেকনিক্যাল ইনস্টিটিউট” একটি আদর্শ টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। কোলাহলমুক্ত মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ। শিক্ষার্থীদের পড়াশুনার জন্য রয়েছে নিজস্ব আধুনিক ভবন। অত্র এলাকার কৃতি সন্তান, বিদ্যানুরাগী, কলাগাছিয়া তথা সারা বাংলার গর্ব, দেশ ও জাতীর সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ববোর্ড-এর সাবেক ২য় সচিব, সম্মানিত সভাপতি জনাব মোঃ নিজাম উদ্দিন সাহেব তার ঐকান্তিক প্রচেষ্টায় “মোঃ নিজাম উদ্দিন টেকনিক্যাল ইনস্টিটিউট” প্রতিষ্ঠা করেন। অত্র এলাকার মানুষের সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি শতভাগ নিবেদিত প্রাণ। এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হলেও শিক্ষার্থীদের- শিক্ষার আলোয় আলোকিত করতে তিনি অত্যান্ত বদ্ধপরিকর । আমরা প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ ও সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। সেই সাথে সাফল্যের আলোকবর্তিকা হাতে -উজ্জ্বল আগামী বিনির্মানের প্রতিজ্ঞায় নিরলস প্রয়াস নিয়ে এগিয়ে যেতে চাই। একঝাঁক নিবেদিত তরুণ শিক্ষকবৃন্দ- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মানে স্বতস্ফূর্তভাবে নিয়োজিত আছেন। প্রতিষ্ঠানটিতে রয়েছে একটি আধুনিক মানের ল্যাব সুবিধা, এটি শিক্ষার্থীদের নতুনত্বপূর্ণ প্রযুক্তিকে হাতে চালাতে এবং শিক্ষার অভিজ্ঞতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এটি তাদের শিক্ষার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়াও, আমাদের প্রতিষ্ঠানে রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, যা শিক্ষার্থীদের শিক্ষার প্রক্রিয়াকে সহজ করে তুলবে। মাল্টিমিডিয়া ক্লাসরুম তাদেরকে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেয় এবং তাদের শিক্ষার অভিজ্ঞতা মূল্যবান করে তুলবে। সকল পাঠ অতি সহজবোধ্য, সাবলীল এবং প্রাণবন্ত করবে। যা শিক্ষার্থীর শিখন অভিজ্ঞতাকে অতি সহজ করে তুলবে। আমরা শিক্ষার্থীদেরকে আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতিতে প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীদেরকে সমাজে দায়িত্ববান, মানবিক, সুনাগরিক হিসেবে গড়ে তুলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সাফল্যের আলোকবর্তিকা হাতে -উজ্জ্বল আগামী বিনির্মানের নিরলস প্রয়াস নিয়ে শিক্ষার্থীদের সুন্দর আগামী নিশ্চিতকরণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত বদলে যাওয়া প্রযুক্তির সাথে আপনার/আপনার সন্তানের সুন্দর আগামী বিনির্মানের পাথেয় হয়ে থাকতে চাই। “আপনার সন্তান হউক- প্রযুক্তিতে আগামীর সুদক্ষ কারিগর” এই মূল লক্ষ্যের সাথে সংগতি রেখে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীর উজ্জ্বল আগামীর শুভকামনা করছি। ধন্যবাদান্তে
মুহাম্মদ নুরুল ইসলাম
অধ্যক্ষ
Md Nizam Uddin Technical Institute